সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর ওপর নিশংস হামলা ক্রাইম বার্তা এজেন্সী ক্রাইম বার্তা এজেন্সী প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১ স্টাপ রিপোর্টার, নোয়াখালীঃ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বটগ্রাম গ্রামের এলডিপি কর্মী মোহাম্মদ রাশেদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় । প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থের পরিবারের কাছ থেকে জানা যায়, রাশেদ আওয়ামী লীগের ক্যাডারদের ভয়ে শশুড় বাড়ীতে আশ্রয় নেয় । ১০ মার্চ ২০২১ইং তারিখে বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকায় সে তার শশুড় এর সাথে রাস্তায় হাটছিল। হঠাৎ আওয়ামী লীগের কর্মীরা দেশীয় ও ধারালো অস্ত্রসহ তার উপর অতর্কিত হামলা চালায় । তাকে বাচাতে গিয়ে তার শশুরও আহত হন । হামলাকারীরা তাকে মারাত্নক আহত অবস্থায় ফেলে চলে যায় । হামলার ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে । এলডিপি কর্মী রাশেদের স্ত্রী জানায় এর আগেও তার উপর হামলা করা হয় । তার স্ত্রী এলাকাবাসী, দেশবাসী ও প্রশাসনের কাছে এই হামলার বিচার দাবী করে । প্রশাসন এঘটনার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয় নাই । ফটো কার্ড ডাউনলোড করুন SHARES সারা বাংলা বিষয়: